CID-র জালে অসীম দাস খুনের মূল অভিযুক্ত - The News Lion

CID-র জালে অসীম দাস খুনের মূল অভিযুক্ত

 


দি নিউজ লায়নঃ  তৃনমূল নেতা অসীম দাসের খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ রাজু কে সি আই ডি গ্রেফতার করলো। গত ১২ জুলাই সন্ধ্যা সাতটা নাগাদ কাসেমনগর বাজার থেকে বাইকে চড়ে বাড়ি ফেরার সময় সিউর বাসস্ট্যান্ডের কাছে অসীম দাসকে আটকে গুলি করে খুন করে দুস্কৃতীরা। এই খুনের ঘটনায় সিট গঠন করে প্রথমে তদন্ত শুরু করলেও শেষপর্যন্ত সিআইডিকে তদন্তভার দেয় রাজ্য প্রশাসন।


 সি আই ডি দায়িত্ব ভার নেওয়ার পর একজনকে সি আই ডি আগেই গ্রেফতার করে। এরপরই দিল্লী থেকে আরও একজনকে গ্রেপ্তার করলো সি আই ডি। সিআইডি সূত্রে জানা যায় দিল্লির ভজনপুরী এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে রাজুকে সিআইডি গ্রেফতার করেছে। সিআইডির চার সদস্যের একটি দল মোবাইল ফোনের সূত্র ধরে দিল্লিতে হানা দিয়ে তাকে ধরেছে।


দিল্লি থেকে তাকে আনার পর  শনিবার ধৃতকে কাটোয়া আদালতে তোলা হবে বলে সিআইডি সূত্রে জানা যায়। জানা গিয়েছে, ধৃত শেখ রাজুর বাড়ি বীরভূমের নানুর থানা এলাকার সিদাই গ্রামে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মল্লিকপুর গ্রামে তার শ্বশুরবাড়ি। বছর চারেক ধরে শ্বশুরবাড়িতেই পাকাপাকিভাবে থাকছিল সে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.